নড়াইলে প্রবাস থেকে দেশে ফিরেই হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি
ইকবাল হাসান,নড়াইল প্রতিনিধি-নড়াইলে আজিম মোল্লা(২৮) নামে এক সৌদি প্রবাসী দেশে ফিরেই হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় হামলার শিকার হন ইসমাইল শেখ ( ৭২) নামে আরো একজন ।
শুক্রবার ( ১৬ মে) রাত ৮ টার দিকে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চালিতাতলা বাজারে এ ঘটনা ঘটে।
আহত সৌদি প্রবাসি আজিম চন্ডিবরপুর ইউনিয়নের ধুড়িয়া গ্রামের ছাবু মোল্যার ছেলে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী আজিম ১৬ মে শুক্রবার সৌদি থেকে বাড়ি এসে স্থানীয় চালিতাতলা বাজারে রাত ৮ টার দিকে চা পান করতে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে চন্ডিবরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাবি মোল্যা, ৮ নং ওয়ার্ড সদস্য মোস্তফা মোল্যা,হাসান মোল্যা, আলামিন মোল্যা ,ইয়ামিন মোল্যা,খাজা মোল্যা মোফিজুর শেখ, নজরুল মোল্যা সহ ১০/১৫ জন জোটবদ্ধ হয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদেরকে জখম করেন। এ সময়ে স্থানীয়রা এগিয়ে এসে মারাত্মক আহত অবস্থায় প্রবাসি আজিম ও ইসমাইল শেখকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন প্রবাসি আজিম বলেন, আমার চাচাতো ভাই রাজা মোল্লা ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, আমি ও রাজা ভাই মিলে বিভিন্ন সামাজিক কাজ করি যা দেখে প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়। সম্প্রতি আমি মেম্বার পদপ্রার্থী হতে চাওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বর্তমান মেম্বার ও প্যানেল চেয়ারম্যান হাবি মোল্লা এবং যুবলীগ নেতা ও ইউপি মেম্বর মোস্তফা কামাল লোকজন নিয়ে এসে আমাকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। আমি গতকাল সৌদি থেকে বাড়ি এসে সবে মাত্র চা খেতে এসেছি । হঠাৎ আমার উপর এ হামলা। এ ঘটনার সঠিক বিচার দাবি করি।দ
অভিযুক্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবি মোল্যা বলেন, মারামারির হয়েছে পরে আমি জানতে পেরেছি। এখন শুনছি অভিযোগ আমার বিরুদ্ধে। মারামারির বিষয় আমি কিছু জানি না।
অভিযুক্ত ইউপি সদস্য মোস্তফা বলেন, গতকাল আমি সারাদিন ফেদি বাজারে। রাত আনুমানিক সাড়ে ৮ টায় আমি বাজার হতে বাড়ি এসেছি। শুনেছি রাত ৮ টার দিকে আজিম ও বিল্লালকে কে বা কাহারা মেরেছে। আমি এ ঘটনার কিছু জানি না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সাজেদুল ইসলাম বলেন,এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।##
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































